শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

মোহামেডান–রূপগঞ্জ ম্যাচে তারকার মেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটিতে এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল ২ জুন থেকে আবার শুরু হচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ। আগের মতোই এ পর্বেও ১২ দল একই দিনে ৬টি পৃথক মাঠে নিজেদের ৮ নম্বর ম্যাচ খেলতে নামবে। কাল মঙ্গলবার প্রথম দিনেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জের। লিগ টেবিলের সমীকরণে বিশেষ করে মোহামেডানের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৭ রাউন্ড শেষে সর্বাধিক ৬ ম্যাচে জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে মোহামেডান এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তিন দল—আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ। এই তিন দলের প্রত্যেকের সংগ্রহ ৭ ম্যাচে ৫ জয় ও ২ পরাজয়ে ১০ পয়েন্ট করে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ১২ দলের এই লিগে প্রতিটি দলের আরও ৩টি করে ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে মোহামেডানের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ হলো কাল লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে এবং ১১ জুন আবাহনীর বিপক্ষে।

লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচের আগে মোহামেডান দলে অন্তর্ভুক্ত করেছে ‘স্পিডস্টার’ নাহিদ রানাকে। একই সঙ্গে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে কালকের ম্যাচ এবং ৫ জুন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলানোর সুযোগ পাচ্ছে ক্লাবটি।

এর আগে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণার সম্ভাবনা রয়েছে আজ বা আগামীকাল। এছাড়া ৬ জুন থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটাররা ২ ও ৫ জুনের ম্যাচ দুটি খেলতে পারবেন। তবে ৬ জুনের পর বাকি দুই রাউন্ডে তারা প্রিমিয়ার লিগে অংশ নিতে পারবেন না।

এদিকে, লিগের প্রথম ৭ ম্যাচে না খেললেও এখন ফ্রি থাকায় লিজেন্ডস অব রূপগঞ্জ ২ জুন মোহামেডানের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে। ক্লাব সূত্রে জানা গেছে, ওই ম্যাচে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ মাঠে নামবেন।

জাতীয় দলের এই চার তারকা ক্রিকেটারই মঙ্গলবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে এবারের লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন। ফলে মোহামেডান বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচটি তারকায় ঠাসা এক লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে।

আরও পড়ুন

জিদানের ছেলেকে নিয়ে আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

মোহামেডান শিবিরে থাকছেন মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, নাইম শেখ, এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বি। অন্যদিকে লিজেন্ডস অব রূপগঞ্জে থাকছেন শেখ মেহেদী হাসান, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর, নাসুম আহমেদ, সামিউন বশির রাতুলের পাশাপাশি লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।

মোহামেডান এই ম্যাচে জয় পেলে শিরোপার খুব কাছাকাছি পৌঁছে যাবে। বাকি তিন ম্যাচে জয় পেলে ২০০৮–০৯ মৌসুমের পর ১৬ বছর পর আবারও লিগ শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি হবে। তবে কালকের ম্যাচে হারলে আবাহনী, প্রাইম ব্যাংক এবং লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে শীর্ষ অবস্থানে সমতা তৈরি হয়ে যাবে।

ভোরের আকাশ/সু.পা

প্রিমিয়ার ক্রিকেট লিগ

শেয়ার করুন: