শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

করোনায় আটকে পড়া ভারতীয় নিখিল অস্ট্রেলিয়ার জাতীয় দলে!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২৬, ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ঘুরতে গিয়ে শুরু হয়েছিল এক সাধারণ সফর। কিন্তু সেই সফরই বদলে দিয়েছে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার নিখিল চৌধুরীর জীবন। ২০২০ সালে কুইন্সল্যান্ডে থাকা চাচার সঙ্গে দেখা করতে গিয়ে করোনা মহামারির কারণে অস্ট্রেলিয়ায় আটকে পড়েন তিনি। আর সেখান থেকেই শুরু হয় তার ক্রিকেট জীবনের নতুন অধ্যায়।

কোভিড-১৯ মহামারির সময় আন্তর্জাতিক সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘদিন অস্ট্রেলিয়াতেই অবস্থান করতে হয় নিখিলকে। সেই সময় স্থানীয় ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ পান তিনি। তার অলরাউন্ড নৈপুণ্য নজর কাড়ে হোবার্ট হারিকেন্সের তৎকালীন বোলিং কোচ জেমস হোপসের।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেন্সে সুযোগ পেয়ে টানা তিন মৌসুম খেলেছেন তিনি। ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স করে নিজেকে প্রতিষ্ঠিত করেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে।

পরে তাসমানিয়ার হয়ে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেটেও অভিষেক হয় তার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবে এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নিখিল।

কোভিড পরিস্থিতিতে ভারতে ফিরতে না পারায় অস্ট্রেলিয়াতেই থেকে যান তিনি। বর্তমানে তার অস্থায়ী ভিসার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটিতে পাঁচ বছরের বেশি সময় বসবাস করায় আইসিসির নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেন তিনি।

ভারতের পাঞ্জাবে জন্ম নেওয়া নিখিল ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১২টি টি-টোয়েন্টি এবং বিজয় হাজারে ট্রফিতে দুটি লিস্ট ‘এ’ ম্যাচও খেলেছেন। তবে সে সময় জাতীয় দলের আলোচনায় ছিলেন না তিনি।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন উইলিয়ামসন

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৪১ ইনিংসে ৮৪৫ রান করেছেন নিখিল। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৬ উইকেট। বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কন্ডিশনে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে তাকে দলে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

এক সময়ের পর্যটক নিখিল চৌধুরী এখন অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার হওয়ার দ্বারপ্রান্তে। করোনাকালে অপ্রত্যাশিতভাবে আটকে পড়ার ঘটনাই তার জীবনের সবচেয়ে বড় সুযোগ হয়ে এসেছে।

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া ক্রিকেট

শেয়ার করুন: