শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগের পর জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করবেন লিভারপুলের সাবেক এই কোচ।

জাতীয় দলের দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে ক্লপ বলেন, ‘জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, তা অন্য কোনো কিছু দিয়ে সম্ভব নয়। আর এ কারণেই এই দায়িত্ব আমার কাছে এত বিশেষ।’ তিনি আরও জানান, দীর্ঘ বিরতির পর নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তিনি প্রস্তুত। কোচিং থেকে দূরে থাকার সময়ে তিনি নতুন করে শক্তি সঞ্চয় করেছেন বলেও উল্লেখ করেন।

২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর নিয়মিত কোচিংয়ে ছিলেন না ক্লপ। এবার জাতীয় দলের দায়িত্ব নিয়ে শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে তাকে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত মাত্র ১১ দিনের ব্যবধানে নেশন্স লিগে নেদারল্যান্ডস, গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে জার্মানি।

লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানো ক্লপ ২০২৫ সালের জানুয়ারিতে রেড বুলসের হেড অব সকার হিসেবে যোগ দেন। বিশ্বকাপ চলাকালে তিনি ম্যাজেন্টা টিভির বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন।

আরও পড়ুন

কোয়ার্টার ফাইনাল দিয়েই শুরু নারী এশিয়ান গেমস

এদিকে বিশ্বকাপে জার্মানির সাম্প্রতিক ব্যর্থতার পর নাগেলসম্যানের বিদায়ের পথ তৈরি হয়। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর এবার দল নকআউট পর্বে উঠলেও শেষ ৩২-এর ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয়।

নাগেলসম্যানের অধীনে প্রায় তিন বছর খেলেছে জার্মানি। তার সময়ের বড় সাফল্য ছিল ২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠা। তবে সেখানে স্পেনের কাছে হেরে বিদায় নেয় তারা।

ভোরের আকাশ/সু.পা

জার্মান ফুটবল

শেয়ার করুন: