শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন মেসি, প্রশংসায় পঞ্চমুখ লুলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে আবারও বিশ্বকাপের সব আলো কেড়ে নিলেন লিওনেল মেসি। একাই তিন গোল করে আর্জেন্টিনাকে দাপুটে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার পাশে বসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ।

আর্জেন্টিনার মহাতারকার দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার তার প্রশংসায় মুখ খুলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও। সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুলাকে মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে হাস্যরসের সুরেই তিনি বললেন, ‘আমি তো ভাবছিলাম মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করিয়ে নিই।’

এদিকে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১–১ গোলে ড্র করেছে। সে প্রসঙ্গেও কথা বলেছেন লুলা। ব্রাজিলের ফল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘স্পেন তো কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, সেটা আরও খারাপ।’

আরও পড়ুন

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেকে দর্শকদের ক্ষোভ

বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ অংশগ্রহণ। এই কীর্তিতে তিনি পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকোর ওচোয়ার সঙ্গে যৌথভাবে সর্বাধিক বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন।

গ্রুপ ‘জে’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর মেসিদের লক্ষ্য থাকবে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: