শ্রীলঙ্কার বিপক্ষে ব্রুকের ঝড়, ৪৯ বলে ১১৪

শ্রীলঙ্কা যেন হ্যারি ব্রুকের জন্যই পয়মন্ত। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে সুপার এইটে নিজের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের এই ব্যাটার। এবার শ্রীলঙ্কার বিপক্ষেই করলেন ক্যারিয়ারের আরেকটি শতক, গড়লেন অনন্য এক রেকর্ড।
মাত্র ৪২ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক। মঙ্গলবার ক্যারিয়ারসেরা ইনিংস খেলে থামেন তিনি। ৪৯ বলে ১১৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন ইংল্যান্ড অধিনায়ক।
এই সেঞ্চুরির মাধ্যমে পূর্ণ সদস্য দেশের প্রথম অধিনায়ক হিসেবে এক বছরের মধ্যে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ব্রুক। একই সঙ্গে পূর্ণ সদস্য দেশের হয়ে তিন ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির অভিজাত তালিকাতেও নাম লিখিয়েছেন তিনি।
এর আগে ২০০৬ সালে অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে টেস্টে সাতটি সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। বিরাট কোহলি ২০১৭ ও ২০১৮ সালে অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ছয়টি করে সেঞ্চুরি করেছিলেন। এবার ২০২৬ সালে টি-টোয়েন্টিতে সেই তালিকায় নতুন রেকর্ড গড়লেন ব্রুক।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম তিনটি সেঞ্চুরির আরেকটি তালিকাতেও জায়গা করে নিয়েছেন ব্রুক। ২৩ ইনিংসে তার সেঞ্চুরির সংখ্যা এখন দুটি। যেখানে রোহিত শর্মা ও বাবর আজম অধিনায়ক হিসেবে তিনটি করে সেঞ্চুরি করতে খেলেছেন যথাক্রমে ৬২ ও ৭৮ ইনিংস।
ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে মাত্র ১৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ১১৯ রানের বড় জয় পায় স্বাগতিক ইংল্যান্ড।
ভোরের আকাশ/সু.পা