শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে চান মারুফা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রিকেট কিংবা ফুটবল—যে কোনো খেলায় বাংলাদেশ-ভারত দ্বৈরথ মানেই বাড়তি রোমাঞ্চ ও উত্তেজনা। চলমান নারী এশিয়া কাপের সেমিফাইনালেও সেই প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালে ওঠার লড়াইয়ে জয়ের প্রত্যাশা করছেন দলের পেসার মারুফা আক্তার।

দাপুটে পারফরম্যান্সে সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে ব্যাটিংয়ে কিছুটা ছন্দহীন বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। ম্যাচের আগে বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের প্রত্যাশার কথা জানান মারুফা আক্তার।

মারুফা বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক খুশি যে আমরা সেমিতে উঠেছি। সামনে ভারতের সঙ্গে ম্যাচ। যদি আমরা তাদের সঙ্গে জিততে পারি, তাহলে ইনশাআল্লাহ ফাইনালে উঠব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘আমি যেভাবে দলকে সাপোর্ট করে যাচ্ছি, সবাই দোয়া করবেন যেন এভাবেই সাপোর্ট করে যেতে পারি। সঙ্গে আমার যে সিনিয়র আপুরা আছেন, তারাও যেন দলকে সাপোর্ট করে যেতে পারেন। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, যেন ভারতের সঙ্গে ম্যাচটা আমরা ভালোভাবে শেষ করতে পারি।’

ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার কাছে হেরে যায় তারা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি হয়ে ওঠে বাঁচা-মরার লড়াই। ওই ম্যাচে হারলেই বিদায় নিশ্চিত ছিল, আর জিতলেই মিলত সেমিফাইনালের টিকিট।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে কোনোরকমে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে ব্যাটারদের ব্যর্থতা পুষিয়ে দেন বোলাররা। রাবেয়া খান ৩টি উইকেট নেন। মারুফা আক্তার ও নাহিদা আক্তার শিকার করেন ২টি করে উইকেট।

আরও পড়ুন

আসিয়ান কাপের আগে জাতীয় দল থেকে বাদ ৬ ফুটবলার

বাংলাদেশের বোলিং তোপে ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে মাত্র ৬৯ রান করতে সক্ষম হয় আরব আমিরাত। ফলে ৩৪ রানের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় জ্যোতির দল।

এবার ফাইনালের টিকিট নিশ্চিত করতে ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষায় নামতে হবে বাংলাদেশকে। দলের পেস আক্রমণের অন্যতম ভরসা মারুফার প্রত্যাশা, সতীর্থদের সম্মিলিত পারফরম্যান্সে ভারতকে হারিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: