শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ব্যালন ডি’অরজয়ী ইংল্যান্ডের কিংবদন্তি কেভিন কিগানের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক, কোচ এবং দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার কেভিন কিগান। ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর পরিবারের উপস্থিতিতে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন কিগান।

২০২৬ সালের জানুয়ারি মাসে তার অসুস্থতার কথা প্রথমে জানা যায়। পরবর্তীতে জুনে চিকিৎসকরা জানান, তিনি ক্যান্সারের চতুর্থ স্টেজে ছিলেন। সোমবার তার পরিবার ও সাবেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের পক্ষ থেকে মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়।

কেভিন কিগান তার প্রজন্মে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ও প্রভাবশালী ফরোয়ার্ড ছিলেন। ছোটখাটো গড়ন কিন্তু দুর্দান্ত গতি ও লড়াইয়ের মানসিকতার জন্য ভক্তরা তাকে ভালোবেসে ডাকতেন মাইটি মাউস।

লিভারপুলের জার্সিতে তিনি ৩টি ফার্স্ট ডিভিশন (বর্তমান প্রিমিয়ার লিগ) শিরোপা, ১টি এফএ কাপ, ২টি ইউয়েফা কাপ এবং ১৯৭৭ সালে তাদের প্রথম ইউরোপিয়ান কাপ জয় করেন।

আরও পড়ুন

টিম ম্যানেজমেন্ট নিয়ে মন্তব্যের জবাব দিতে হবে মেহেদীকে

জার্মান লিগে খেলতে গিয়ে ১৯৭৯ সালে বুন্দেসলিগা জেতেন। সেখানে তিনি পরপর দুই বছর (১৯৭৮ ও ১৯৭৯) ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর অর্জন করেন। ইংল্যান্ডের হয়ে তিনি ৬৩ ম্যাচে অংশ নিয়ে ২১টি গোল করেন এবং ৩১টি ম্যাচে দেশকে নেতৃত্ব দেন।

খেলোয়াড়ি জীবনের পর কিগান নাম লেখান কোচিংয়ে। ১৯৯২ সালে নিউক্যাসেল ইউনাইটেডের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে প্রিমিয়ার লিগে তুলে আনেন এবং দর্শকনন্দিত ফুটবল উপহার দিয়ে বিশ্বজুড়ে সুনাম কুড়ান। পরবর্তীতে তিনি ইংল্যান্ড জাতীয় দল (১৯৯৯–২০০০), ফুলহাম ও ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বও পালন করেন।

ভোরের আকাশ/সু.পা

ইংল্যান্ড কিংবদন্তি, কেভিন কিগান

শেয়ার করুন: