শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ডুলির নিয়োগ এখনো চূড়ান্ত নয় : ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘটা করে জার্মান-আমেরিকান কোচ থমাস ডুলিকে নতুন প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার একদিন পরই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তার সঙ্গে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি।

রাজধানীতে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে অনুষ্ঠানে সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল হক বলেন, আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটিকে ডুলির জন্য পরীক্ষামূলক হিসেবে দেখা হবে।

তিনি বলেন, “আমরা সান মারিনো ম্যাচকে পরীক্ষামূলকভাবে দেখতে চাই। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমার মতে, বাংলাদেশ ফুটবলের বর্তমান প্রেক্ষাপটে আগে পরীক্ষামূলকভাবে কোচকে মূল্যায়ন করা উচিত।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমি বাফুফে সভাপতিকে ইতোমধ্যে বলেছি, ভবিষ্যতে আরও ভালো কাউকে পাওয়া গেলে যেন দ্রুত আনা যায়, সেজন্য খোঁজ চালিয়ে যেতে হবে।”

রাজনীতিতে আসার আগে মাঠ কাঁপানো এই সাবেক ফুটবলার জানান, কোচ খোঁজার সময় বাফুফে সভাপতির সঙ্গে তার আলোচনা হয়েছিল। তবে থমাস ডুলির নিয়োগ নিয়ে বাফুফে তার সঙ্গে কোনো আলোচনা করেনি।

আরও পড়ুন

ইরানের বিশ্বকাপ বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে

তিনি বলেন, “ক্রিস কোলম্যানের বিষয়ে তারা আমার সার্বিক সহযোগিতা চেয়েছিল এবং আমি রাজি হয়েছিলাম। কিন্তু থমাস ডুলির নিয়োগের ব্যাপারে বাফুফে আমার কাছে কোনো সহায়তা চায়নি।”

তবে তিনি জোর দিয়ে বলেন, বাফুফে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে কোনো দূরত্ব নেই।

ভোরের আকাশ/সু.পা

বাফুফের কোচ ইস্যু

শেয়ার করুন: