শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়

বিশ্বের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জনসংখ্যার ধরন ও প্রবণতা বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ নীতি প্রণয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশে নিযুক্ত ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়ারাপেতিয়ান এবং চিফ ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠকে জহির উদ্দিন স্বপনের আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘের (ইউএন) সদর দপ্তরে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের জনমিতিক লভ্যাংশের (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) সুফল কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পায়।

জহির উদ্দিন স্বপন বলেন, জনসংখ্যার পরিবর্তনের প্রভাব অনেক বছর পর অনুভূত হয়। তাই বর্তমান সময়ের জনমিতিক পরিস্থিতি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারলে ভবিষ্যতে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার নীতি প্রণয়ন সহজ হবে। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ও জ্ঞান বৈশ্বিক জনসংখ্যা-সংক্রান্ত আলোচনাকেও সমৃদ্ধ করতে পারে।

তিনি বলেন, নতুন নতুন জনমিতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের আলোচনা ও গবেষণা সহায়ক হবে। রোহিঙ্গা সংকটের মতো সমস্যার মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষাও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

মান্দায় আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, দুই যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দপ্তরে এ বিষয়ে বাংলাদেশের সংসদ সচিবালয়ের পক্ষে আলোচনায় অংশ নেবেন তিনি। এ ছাড়া দেশের বিভিন্ন পর্যায়ে দক্ষতা উন্নয়নে ইউএনএফপিএর ভূমিকা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা করবেন।

এ সময় জনসংখ্যা ও জনমিতিক ইস্যুতে ভবিষ্যতে ইউএনএফপিএ বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন জহির উদ্দিন স্বপন।

ভোরের আকাশ/জেআ

জহির উদ্দিন স্বপনউপদেষ্টা

শেয়ার করুন: