মান্দায় আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, দুই যুবক গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলায় ১৪ বছর বয়সী এক আদিবাসী স্কুলছাত্রীকে মুখে কাপড় বেঁধে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ভালাইন ইউনিয়নের নীলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বৈদ্যপুর গ্রামের আব্বাস আলী শাহর ছেলে আলিম শাহ ওরফে ভুট্টু (৪৯) এবং বেজোড়া গ্রামের আজাদ আলীর ছেলে এনামুল হক (৩২)।
স্থানীয়দের অভিযোগ, ওই স্কুলছাত্রী রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই যুবক তাকে আটক করে মুখে কাপড় বেঁধে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা শিবায়ন ওরা বাদী হয়ে আলিম শাহ ও এনামুল হককে অভিযুক্ত করে মান্দা থানায় অভিযোগ করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবজাল হোসেন জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা