শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনই সরকারের মূল লক্ষ্য।

মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এমপি এবং সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)।

মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দেশের সামগ্রিক উন্নয়নের চেয়ে ব্যক্তিস্বার্থ বেশি প্রাধান্য পেয়েছিল। জনগণের প্রতি তো নয়ই, এমনকি নিজেদের প্রতিও তাদের আস্থা ছিল না। এ কারণেই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের জনগণ বিএনপির ওপর পূর্ণ আস্থা রেখে দেশ পরিচালনার যে দায়িত্ব দিয়েছে, সেই আস্থার প্রতিদান দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফার আলোকে একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নারীদের আর্থিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সম্মানী ভাতা এবং ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড চালু করা হয়েছে।

স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৩১ শয্যায় উন্নীত হয়েছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে সেগুলো ৫০ শয্যায় রূপান্তর করা হয়। এর ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা সর্বজনীন করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছেন।

মন্ত্রী আরও বলেন, শুধু সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিএনপি অতীতেও জনগণের সংকটে পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

দেশের স্বাস্থ্য ও সমাজকল্যাণ খাতে অবদান রাখতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগে সরকারের সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

বিশ্বের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গত ১৭ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অর্থনীতিকে ভঙ্গুর ও বিশৃঙ্খল অবস্থায় পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, রাতারাতি এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। বিদ্যমান সংকট কাটিয়ে অর্থনীতিকে স্থিতিশীল ও স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন।

মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, নারায়ণগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

ভোরের আকাশ/জেআ

স্বাস্থ্যসেবাসমাজকল্যাণমন্ত্রী

শেয়ার করুন: