শিরোনাম
কাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুনলালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রীরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৩৭সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনদেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতনরাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধআজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজকাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুনলালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রীরাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৩৭সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েনদেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতনরাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধআজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজ

আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

প্রথমবারের মতো লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৮টায় তিনি নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

পরে সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।

এরপর দুপুরে প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার প্রার্থী হলেন হাকিম জেফরিস

পরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান।

কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ভোরের আকাশ/ইউএম
 

প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন: