শিরোনাম
দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরদ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় ৭ ব্যান্ডের কনসার্ট

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীতের বিশেষ আসর। এক মঞ্চে দেশের সাতটি ব্যান্ডের অংশগ্রহণে টানা সাত ঘণ্টাব্যাপী কনসার্ট আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

আগামী শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।  এতে গাইবে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, কনসার্টে দেশের সাতটি ব্যান্ড ধারাবাহিকভাবে সংগীত পরিবেশন করবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

মানিক মিয়া অ্যাভিনিউতে বড় পরিসরে এমন কনসার্টের খবরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে একই মঞ্চে সাতটি ব্যান্ডের টানা সাত ঘণ্টার পরিবেশনা দর্শকদের জন্য হতে যাচ্ছে ভিন্নধর্মী অভিজ্ঞতা।

আরও পড়ুন

সামান্তাকে নিয়ে অপপ্রচারের সমালোচনা করে যা বললেন মাহফুজ আলম

জানা গেছে, কনসার্ট ভেন্যুতে প্রবেশের গেট খুলে দেওয়া হবে বিকাল ৩টায়। আর কনসার্ট শুরু হবে ৪টায়। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।

কনসার্টের খবরটি জানিয়ে ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর পক্ষ থেকে শ্রোতাদের উদ্দেশে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদ্যাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।’

প্রসঙ্গত, দিবসটি উপলক্ষে এবার সংগীত আয়োজনের মাধ্যমে সাংস্কৃতিক আবহে উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

ভোরের আকাশ/ইউএম
 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকনসার্ট

শেয়ার করুন: