ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাবেদ আহমেদ (৫১) নামের এক সাবেক মার্কেটিং কনসালটেন্টের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে ধানমন্ডি ১০ নম্বর সড়কের 'আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট'-এর পেছনের সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাবেদ আহমেদ বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বাসিন্দা ছিলেন এবং গত রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১০নং রোডের আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, স্বজনের মুখে জানতে পারি নিহত ব্যক্তি মার্কেটিং কনসালটেন্ট ছিলেন। দীর্ঘদিন বেকার ও আর্থিক অভাব অনটনের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে আত্মহত্যা করেছেন কি না বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জাবেদের বাবার নাম সালাউদ্দিন আহমেদ। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।
ভোরের আকাশ/আ.র