শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসিআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষসোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসিআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

রাতে রাজধানীতে তিন বাসে আগুন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির আগের রাতে রাজধানীর আলাদা স্থানে তিনটি বাসে আগুন দেওয়া ঘটনা ঘটেছে। এছাড়া মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে মিরপুর-১০ নম্বরে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ভাষানটেক থানার টিনশেড এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ তথ্য নিশ্চিত করে ভাষানটেক থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাত সাড়ে ১১টার দিকে পল্টনের দৈনিক বাংলা মোড়ে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

আশুলিয়ায় জাপান লিগ্যাসি সিটির দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা অনুষ্ঠিত

এ তথ্য নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার মনসুর। তিনি জানান, বাসে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি। তবে কারা এবং কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে রাত ১টায় পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা সাংবাদিকদের জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এইচ এম কবির হিরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভোরের আকাশ/ইউএম
 

বাসে আগুন

শেয়ার করুন: