শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ ভয়ভীতির পরিবেশ তৈরি করছে: নাহিদ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ৪:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ ভয়ভীতির পরিবেশ তৈরি করছে: নাহিদ
জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ ভয়ভীতির পরিবেশ তৈরি করছে: নাহিদ

জনসমর্থনের উত্থান দেখে একটি মহল বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ভোটকেন্দ্র দখল কিংবা ভয়ভীতি দেখিয়ে ভোটারদের দূরে সরানোর যে কোনো চেষ্টা ব্যর্থ হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, জনগণ নিজেরাই ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে এবং প্রকৃত প্রতিনিধিকে বিজয়ী করবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় শাপলাকলির পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। পরে ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নাহিদ ইসলাম। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বাঁশতলা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলামের আজ রামপুরা উত্তর ও দক্ষিণে নির্বাচনী প্রচার চালানোর কথা রয়েছে। এই আসনটি ঢাকার রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের কিছু অংশ নিয়ে গঠিত।

নাহিদ ইসলাম বলেন, তারা পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতিকে ‘না’ বলবেন এবং ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলবেন। নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে নিয়ে আসার জন্য নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথাও বলেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, এবারের নির্বাচন ১৬ বছরের ‘ফ্যাসিবাদী শাসনের’ পর প্রথম নির্বাচন এবং এটি একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার সুযোগ।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছে কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, বরং গণতন্ত্র, সাম্য ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য।

এবারের নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নয়, বরং রাষ্ট্রকাঠামো সংস্কার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন বলেন নাহিদ ইসলাম।

এনসিপির এই নেতা বলেন, জনগণের সঙ্গে মিশে কাজ করেছি। এই এলাকার মানুষ আমাকে চেনে। ঢাকা-১১ আসনে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস, যানজট, গ্যাস ও বিদ্যুৎ–সংকটসহ নানা সমস্যা বিরাজ করছে বলেন নাহিদ ইসলাম। এগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

১০ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে সংসদে যাবে, সরকার গঠন করবে এবং এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে জানান নাহিদ ইসলাম।

 

ভোরের আকাশ/এনএস 

জাতীয় নাগরিক পার্টিরএনসিপিনাহিদ ইসলামজনসভানির্বাচন

শেয়ার করুন: