শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

আসিফ-সারজিস-মিতুর কাঁধে নতুন দায়িত্ব

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শীর্ষস্থানীয় পাঁচ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে উপদেষ্টা করে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় কমিটি দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

লালপুরে মাদক, চুরি ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

এনসিপির পাঁচজন কেন্দ্রীয় নেতাকে নিয়ে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

ভোরের আকাশ/জেআ

জাতীয় নাগরিক পার্টিএনসিপি

শেয়ার করুন: