প্রতিদিন মুখে বরফ ঘষলে মিলবে যেসব উপকার

ত্বক সতেজ ও উজ্জ্বল রাখতে রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের ব্যবহার বহুদিনের। বিশেষ করে গ্রীষ্মপ্রধান দেশে ত্বকে বরফ ঘষার প্রবণতা তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। টানা ৩০ দিন মুখে প্রতিদিন নিয়ম মেনে বরফ ব্যবহার করলে ত্বকে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যায়।
তবে সঠিক নিয়ম না মেনে প্রতিদিন মুখে বরফ লাগালে উপকারের চেয়ে ক্ষতির ঝুঁকিই বেশি থাকে।
৩০ দিন প্রতিদিন মুখে বরফ ব্যবহারের উপকারিতা
১. ত্বকের পোরস বা লোমকূপ ছোট হওয়া: প্রতিদিন বরফ ব্যবহারে ত্বকের প্রসারিত লোমকূপ সংকুচিত হয়। এর ফলে ত্বকে ময়লা ও অতিরিক্ত তেল জমার প্রবণতা কমে এবং ত্বক দেখায় মসৃণ।
২. রক্ত সঞ্চালন বৃদ্ধি ও উজ্জ্বলতা: বরফ ত্বকের সংস্পর্শে এলে সেখানকার রক্তনালিগুলো সংকুচিত ও পরে প্রসারিত হয়। এর ফলে ত্বকে পুষ্টি ও অক্সিজেনের প্রবাহ বাড়ে, যা অকালে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বা ‘ন্যাচারাল গ্লো’ ফিরিয়ে আনে।
৩. চোখের ফোলা ভাব ও ডার্ক সার্কেল হ্রাস: ঘুম থেকে ওঠার পর চোখের চারপাশের ফোলা ভাব ও ক্লান্ত ভাব দূর করতে বরফ দারুণ কাজ করে। ৩০ দিন নিয়মিত ব্যবহারে ডার্ক সার্কেল কিছুটা হালকা হতে পারে।
৪. ব্রণ ও ত্বকের প্রদাহ কমানো: ব্রণের কারণে ত্বকে লালচে ভাব, ফোলা বা প্রদাহ দেখা দিলে বরফ লাগালে তা দ্রুত শান্ত হয় এবং ব্যথা কমে।
৫. অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ: যাদের ত্বক তৈলাক্ত, তাদের ক্ষেত্রে বরফ সেবাম বা প্রাকৃতিক তেল নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ত্বককে সতেজ রাখতে সাহায্য করে।
বরফ ব্যবহারের সঠিক পদ্ধতি ও সতর্কতা
পদ্ধতিগত ভুলের কারণে ত্বকের ক্যাপিলাঋ বা সূক্ষ্ম রক্তনালি ফেটে যেতে পারে। তাই বরফ ব্যবহারের সময় নিচের নিয়মগুলো মেনে চলা আবশ্যক:
- সরাসরি বরফ না লাগানো: কখনোই ফ্রিজ থেকে বরফ বের করে সরাসরি মুখে ঘষবেন না। সবসময় একটি সুতি বা পাতলা সুতি কাপড়ে বরফ পেঁচিয়ে তারপর মুখে লাগান।
- সময়সীমা: পুরো মুখে টানা ১ থেকে ২ মিনিটের বেশি বরফ ঘষা উচিত নয়।
- ত্বকের ধরন অনুযায়ী কাস্টমাইজ বরফ: কেবল পানির বরফ ছাড়াও গ্রিন টি, শসার রস বা গোলাপ জল দিয়ে বরফ কিউব বানিয়ে ব্যবহার করলে বাড়তি পুষ্টি পাওয়া যায়।
- সংবেদনশীল বা শুষ্ক ত্বকের ক্ষেত্রে সতর্কতা: যাদের অতিরিক্ত শুষ্ক ত্বক, সেনসিটিভ স্কিন বা একজিমা/রোসেসিয়ার সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে প্রতিদিন বরফ ব্যবহার না করাই ভালো।
টানা ৩০ দিন মুখে বরফ লাগালে ত্বক সতেজ ও প্রাণবন্ত হয়ে ওঠে ঠিকই, তবে তা যেন ত্বকের সহনশীলতার বাইরে না যায়। সঠিক নিয়ম মেনে এবং ত্বকের ধরন বুঝে বরফ ব্যবহার করাই হলো কাঙ্ক্ষিত ফল পাওয়ার সেরা উপায়।
ভোরের আকাশ/জেআ