কাপাসিয়ায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তারাগঞ্জ বাজারে শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনের এমপি সালাউদ্দিন আইউবী।
বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা সাখাওয়াত হোসেন সাকিরের সভাপতিত্বে ও দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা হারিছুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন আসুন আমরা মাদককে না বলি যুব সমাজকে মাদকের হাত থেকে মুক্ত করি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সহকারী সেক্রেটারি মাওলানা মাছুদুর রহমান ফাত্তাহ, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আকরাম হোসেন, জামায়াত নেতা মাওলানা ইসমাঈল পাঠান, মাওলানা বিল্লাল হোসেন, মোফাজ্জল হোসেন খান,আজহারুল ইসলাম মানসুর প্রমূখ।
ভোরের আকাশ/ এনউব