হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারজানা আক্তার।
রবিবার (৬ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন।
বিসিএস ৩৬তম ব্যাচের কর্মকর্তা ফারজানা আক্তার এর আগে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা ও পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে শরীয়তপুরে পদায়ন করা হয়। এরপর সাথী দাস নামের এক কর্মকর্তাকে হরিরামপুরের ইউএনও হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে ওই আদেশ পরিবর্তন করে গত ১৮ আগস্ট ফারজানা আক্তারকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনসেবা নিশ্চিত ও সরকারি কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত ইউএনও ফারজানা আক্তার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানান।
ভোরের আকাশ/ এনউব