শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বিরামপুরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে পার্কের ৮ ঘর সিলগালা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে পার্কের কয়েকটি ঘরে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটটি ঘর সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পৌরশহরের মির্জাপুর এলাকায় অবস্থিত এ্যাকুয়াথিম পার্কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) তানজিনা খাতুন। অভিযানে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হামজাসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এ্যাকুয়াথিম পার্কের কয়েকটি ঘরে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় পার্কের আটটি ঘর সিলগালা করা হয়। পার্কটির স্বত্বাধিকারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।

আরও পড়ুন

দক্ষতা উন্নয়নে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে: তথ্যমন্ত্রী

বিষয়টি সম্পর্কে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন বলেন, ‘এ্যাকুয়াথিম পার্কের ভেতরে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন অভিযোগ কয়েক দিন ধরে পাওয়া যাচ্ছিল। আজ সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। তবে অসামাজিক কার্যকলাপের বেশ কিছু আলামত পাওয়া গেছে। এ কারণে আটটি ঘর সিলগালা করা হয়েছে এবং পার্ক কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।’

ভোরের আকাশ/সু.পা

অনৈতিক কার্যকলাপ, পার্কের ৮ ঘর সিলগালা

শেয়ার করুন: