শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

নওগাঁর নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সারা দেশের মতো নওগাঁর নিয়ামতপুরেও বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল প্রমুখ।

আরও পড়ুন

গাজীপুরে শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

সংশ্লিষ্টরা জানান, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। সাধারণ জনগণকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং ঝামেলাহীন সেবা নিশ্চিত করাই এই মেলার মূল লক্ষ্য।

মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজার সার্টিফায়েড কপি সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল সেবা দেওয়া হচ্ছে। এছাড়া ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ক্ষতিপূরণের চেক বিতরণ কার্যক্রমও মেলা থেকে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/এনএস

ভূমিসেবা মেলা–২০২৬

শেয়ার করুন: