শ্রীপুরে রাস্তা নিয়ে সংঘর্ষে আহত ২০

গাজীপুরের শ্রীপুরে রাস্তা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে বিশ জন আহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার (০৩ অক্টোবর) দুপরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের কসাইপাড়া এলাকায়। গুরুত্বর আহত ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। আশংকাজন ১২ জনকে গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফারার্ড করা হয়। তিন জনকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদেরকেও গাজীপুরে রেফার্ড করা হয়।
আহতরা হলো রফিক মিয়া,কামাল উদ্দিন,ইন্তাজ উদ্দিন,সুফিয়া খাতুন,জরিনা,রেজাউল করিম, রায়হান,মারিয়া,নিপা,হিমি ও রেজিয়া।অপর পক্ষের আহতরা হলো আ. মোতালেব, মারজিয়া,ফরিদা,আকলিমা,আলমগীর হোসেন,নাজিম উদ্দিন, ইশরাক ও ইউসুফ।
জানা যায়, ওই গ্রামের কামালউদ্দিনের সাথে রাস্তা নিয়ে প্রতিবেশী মোতালেব বিরোধ চলে আসছে। স্থানীয়রা একাধিকবার বিরোধ মিমাংসা করে দিলেও ক্ষান্ত হয়নি মোতালেব। আনুমান আটদিন পূর্বে রফিক রাস্তা মেরামত করতে যায়।এ সময় মোতালেব ও তার স্ত্রী বাধা দেয়। পরে মোতালেব গং রাস্তাটি বন্ধ করে দেয়। আজ দুপুরে বনবিভাগের জমির ওই রাস্তা নিয়ে বিবাদের খবর পেয়ে বনবিভাগ সেখানে চারা রোপন করতে যায়। এক পর্যায়ে আলমগীর ও নাজিম উদ্দন এসে কামাল দের সাথে ঝগড়ায় জড়ায়। বাকবিতন্ডার এক পর্যায়ে দু' পক্ষ সংঘর্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দু' পক্ষের সংঘর্ষে বিশ জন আহত হয়।আহতদের মধ্যে দুপক্ষের পনেরো জনকে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বারো জনকে গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল করেজ হাসপাতালে পাঠানো হয়।
কামালউদ্দিনের ছেলে রেজাউল করিম জানান, বন বিভাগের জমির উপর নির্মিত তাদের বাড়ির এক মাত্র রাস্তা এটি। প্রায় একশো বছর ধরে আমরা এ রাস্তা দিয়ে চলাচল করি। মোতালেব গং দীর্ঘ দিন যাবত এ রাস্তা নিয়ে বিরোধ করে আসছে। শনিবার সকালে রাস্তাটি বেড়া দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেয় আলমগীর ও জসিম উদ্দিন। আমরা প্রতিবাদ করলে তারা আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা করে। এতে দু' পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. আল নাফিজ জানান, হাসপাতালে গুরুত্বর আহত ১৫ রোগী আসে। তাদের মধ্যে ১২ জনকে তাৎক্ষনিক গাজীপুরে রেফার্ড করা হয়। অপর তিন জন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে তাদের ও গাজীপুরে রেফার্ড করা হয়।
শ্রীপুর সদরবিট কর্মকর্তা আক্তারোজ্জামান জানান, ওই স্থানে বনের জমির রাস্তা নিয়ে বিরোধ চলছে। শনিবার সকালে সেখানে বনায়ন করতে যাই। চারা রোপন করার সময় দু' পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। তখন আমরা চলে আসি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এখনো কোন খভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবরাতি ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/ এনউব