শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নড়াইলে মোস্তফা কাজী হত্যা মামলা

চার্জশীটে প্রকৃত খুনীদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলইডাঙ্গা গ্রামে চাঞ্চল্যকর মোস্তফা কাজী হত্যা মামলার চার্জশীটে প্রকৃত খুনীদের নাম বাদ দেওয়ায় তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই সাগরের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ভদ্রবিলা বাজারে ভদ্রবিলা ইউনিয়নের সর্বস্তরের জনগনের  আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন চলাকালে বক্তব্য দেন মামলার বাদী কাজী আমজাদ হোসেন, মুনসুর আলী খান, জুলাইযোদ্ধা মো. শফিকুল ইসলাম, হাফিজুর রহমান শেখ, মো. জামান শেখ, রেসপিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন চলাকালে মামলার বাদী কাজী আমজাদ হোসেন ও অন্য বক্তারা বলেন, স্থানীয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পলইডাঙ্গা-মহারাগ এবং ভদ্রবিলা গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এ বিরোধ মীমাংসার জন্য গত ৩ জুলাই বিকেলে মোস্তফা কাজী বাড়ি থেকে পলইডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহারাগ এলাকায় পলইডাঙ্গা মহারাগ গ্রামের বাসিন্দা মোস্তফা কাজী পৌঁছালে রাস্তার পাশে কলাগাছের ঝোপের মধ্যে ওতপেতে থাকা প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে মোস্তফা কাজীকে কুপিয়ে এবং হাতুড়িপেটা করে হত্যা করে।

এ ঘটনায় ২৮জনকে আসামি করে গত ৪ জুলাই  নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন নিহত মোস্তফা কাজীর ছেলে কাজী আমজাদ হোসেন ।

বক্তারা বলেন, মোস্তফা কাজী হত্যা মামলার চার্জশীট (অভিযোগপত্র) থেকে গুরুত্বপূর্ণ আসামিরা বাদ পড়লে প্রকৃত অপরাধীরা বিচারের বাইরে থেকে যাবে। এতে নিহতের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। তাই দ্রুত মামলার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

আরও পড়ুন

সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেফতার

বক্তারা আরও বলেন, এ  মামলার  তদন্তকারী কর্মকর্তা  সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর আসামিদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে মামলার প্রধান আসামি ইমরুল, হুমায়ুন, তরিকুল, আকিবসহ এ ঘটনার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ আসামিদের নাম বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করেছেন। অগ্রহণযোগ্য এ চার্জশীটের বিরুদ্ধে আদালতে না-রাজি (মানি না) প্রদান করা হয়েছে বলে জানান মামলার বাদী কাজী আমজাদ হোসেন।

মামলার  তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার এসআই সাগর জানান, পলইডাঙ্গা গ্রামে চাঞ্চল্যকর মোস্তফা কাজী হত্যাকাণ্ডে চার্জশীট প্রদান নিয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হচ্ছে তা আদ্যে সত্য নহে। সরেজমিনে তদন্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছি।

ভোরের আকাশ/ইউএম
 

নড়াইলবিক্ষোভ মিছিল

শেয়ার করুন: