শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ঘিওরে শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

এগারো বছর বয়সি শিশুকে বারবার ধর্ষণের অভিযোগে জুলহাস (৪৫) নামে এক সৎ বাবাকে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ। 

সোমবার (৩ আগস্ট ) দুপুরে ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী ও স্ত্রীর আগের ঘরের ১১ বছরের  সন্তান নিয়ে বসবাস করতেন মিল শ্রমিক জুলহাস। 

 ভুক্তভোগী শিশুর মা জানান, দীর্ঘদিন ধরে জুলহাস ভয়ভীতি দেখিয়ে আমার শিশু কন্যাকে যৌন নিপীড়ন ও বারবার ধর্ষণ করে আসছিল। জুলহাসের ভয় ভীতি প্রদর্শন ও লোক- লজ্জার ভয়ে এতদিন বিষয়টি গোপন রেখেছি। কিন্তু রোববার সকালে বাড়িতে একা পেয়ে জুলহাস আমার মেয়েকে আবারো ধর্ষণ করে। আমার মেয়ে কান্নাকাটি করে যৌন নিপীড়নের লোমহর্ষক  বর্ণনা দেয়। আমি সহ্য করতে না পেরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানাই।

এবিষয়ে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, ভুক্তভোগী শিশুর মা পরিষদে এসে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে আমি বিষয়টি পুলিশকে অবহিত করি। 

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি জনমনে প্রশংসিত হয়েছে : জামিল

এবিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রেকর্ড করা হয়। 

শিশু ধর্ষণের অভিযোগে  জুলহাস নামে ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে।

ভোরের আকাশ/রই 

মীর মাহবুবুর রহমান

শেয়ার করুন: