জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪টি পরিবার

জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিক কল্যাণ তহবিলের ৬০ হাজার টাকার চেক ও নগদ দাফন-কাফন বাবদ ২ হাজার করে মোট ২ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ৭ আগস্ট) দুপুরে জামালপুর কেন্দ্রীয় বাসটার্মিনালের জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের অফিসে এ চেক হস্তান্তর করা হয়।
এ সময় শ্রমিক কল্যাণ সদস্য ফুলবাড়িয়া গেটপার এলাকার মৃত হাসমত, সরিষাবাড়ির শিমলা বাজার এলাকার মৃত আব্দুল খালেক, দেওয়ানগঞ্জ এলাকার বাঘারচরের মৃত আব্দুল বারিক ও জামালপুর পৌরসভার সাহাপুর এলাকার মৃত কার্তিক মুখার্জির পরিবারের হাতে কল্যাণ তহবিলের চেক তুলে দেওয়া হয়।
মৃত ব্যক্তির পরিবারের হাতে কল্যাণ তহবিলের চেক তুলে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এস. এম মোসাদ্দেক আলী মোহন, যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশীদ, সদস্য কামরুল হাসান রতন, মো. সাদেকুর রহমান হীরা, মো. আল আমীন, মো. আনোয়ার হোসেন শাহীন, মো. সুজন শেখ, মো. মোছাব্বির আহাম্মেদ জুয়েল, নুরু ড্রাইভার, মিজানুর রহমান ধুইলাসহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সকল নেতৃবৃন্দ ও শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নিয়মিত নিহত শ্রমিকদের পরিবারের মাঝে শ্রমিক কল্যাণ তহবিল থেকে চেক বিতরণ করে আসছে।
ভোরের আকাশ/রই