শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় চার মাদক কারবারির কাছ থেকে ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (২৪ আগস্ট) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার চারজন হলেন—বাঘাইছড়ির উগলছড়ির মো. ইরফান (১৯), রিজার্ভ বাজারের হাসান আলী (৩৫), তবলছড়ি মসজিদ কলোনির মো. সুমন (৩৮) এবং তবলছড়ি অফিসার্স কলোনির মো. মামুন আলম (৩৫)। তাদের কাছ থেকে ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সাগর দাশ (৩৩), চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. বাচা (২৯), রিজার্ভ বাজার এলাকার মো. আবুল হাশেম (৩৫), চেঙ্গীরমুখ-নাপ্পিঘাটা এলাকার মো. আমির হোসেন (৩৯) এবং রিজার্ভমুখ এলাকার প্রদীপ দে (৫৫)কে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

অন্যদিকে জিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে রাঙামাটি সদর উপজেলার ওমদামিয়া পাহাড় এলাকার ফজলে রাব্বী (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: