শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

পিরোজপুরে ২২০ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ২

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ট্রলারে করে পাচারের সময় বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার করেছে নৌ-পুলিশ। পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) কালিগঙ্গা নদীর একটি খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ২২০ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে কালিগঙ্গা নদীর শ্রীরামকাঠী-ভরতকাঠী খেয়াঘাটের নেছারাবাদ উপজেলার ভরতকাঠী খেয়াঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলারে তল্লাশি করে এসব মাংস উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৈহারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নিয়াজ মোর্শেদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. খলিল (৪১) এবং একই উপজেলার তাফালবাড়িয়া গ্রামের চাঁন মিয়া ফরাজির ছেলে বাবুল ফরাজি (৪২)।

দৈহারী নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ভরতকাঠী খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইঞ্জিনচালিত কাঠের তৈরি একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ২২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। মাংস পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খলিল ও বাবুল ফরাজিকেও গ্রেপ্তার করা হয়।

দৈহারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নিয়াজ মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভরতকাঠী খেয়াঘাট থেকে ২২০ কেজি হরিণের মাংসসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নৌপথ ও স্থলপথে অবৈধভাবে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা, বিশেষ করে নেছারাবাদে হরিণের মাংস আনা হচ্ছে। নৌপথে কাঠ, গোলপাতা ও মাছ ধরার ট্রলার ব্যবহার করে এসব মাংস পরিবহন করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে নেছারাবাদের বিভিন্ন এলাকায় থাকা কথিত চোরাকারবারিদের কাছে এসব মাংস পৌঁছে দেওয়া হয় বলেও দাবি স্থানীয়দের।

আরও পড়ুন

সাজাপ্রাপ্ত আসামি নাজমুল ঢাকায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। অভিযানে জব্দ করা ২২০ কেজি হরিণের মাংস পরবর্তীতে কী করা হবে, সে বিষয়েও পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি।

বন্যপ্রাণী সংরক্ষণে আইন থাকা সত্ত্বেও নৌপথে হরিণের মাংসের অবৈধ পরিবহন ও বেচাকেনার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চক্রের মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নৌপথে নৌ-পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: