বাসাইলে বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনী

‘হাত ধোয়ার নায়ক হোন’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীদের নিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আলতাফ হোসেনের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। এ সময় খাবারের আগে-পরে ও শৌচাগার ব্যবহারের পর নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে আয়োজকেরা জানান, সঠিক উপায়ে হাত ধোয়ার অভ্যাসের মাধ্যমেই বিভিন্ন রোগবালাই ও জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষিত থাকা সম্ভব।
ভোরের আকাশ/সু.পা