শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

জীবননগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জীবননগর প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

হাত ধোয়ার নায়ক হোন' এই প্রতিপাদ্যে নানা আয়োজনে চুয়াডাঙ্গার জীবননগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন হয়েছে। সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে এবং জনসাধারণের উদ্বুদ্ধ করতে জীবননগর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে এই দিবসটি পালন হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জীবননগর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা চত্বরে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষদের সঠিক ভাবে হাত ধোয়ার পদ্ধতি হাতেকলমে দেখানো হয়। এবং নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব ও উপকারিতা তুলে ধরা হয়।

পরে জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। এসময় তিনি বলেন, শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সঠিক পদ্ধতিতে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

ঝিকরগাছায় যুবককে কুপিয়ে হত্যা, ১ জন গ্রেপ্তার

দৈনন্দিন বিভিন্ন কাজকর্ম করার সময় হাতে লেগে থাকা জীবানু মুখ,চোখ,নাক সহ বিভিন্ন মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করে। এর ফলে ডায়রিয়া সহ মারাত্মক রোগ সৃষ্টি করে। এসকল রোগের জীবাণু প্রতিরোধে পরিষ্কার পানি ও সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। বিশেষ করে খাওয়ার আগে ও পরে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাহমিদা আক্তার রুনা, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা শামছুল আফরিন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সমবায় কর্মকর্তা নুর আলম প্রমূখ।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জীবননগর জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা,আমন্ত্রিত অতিথি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: