শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে খাগড়াছড়ি সদর থানাধীন কুমিল্লাটিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি মোঃ মনির হোসেন (৪৫)। তিনি খাগড়াছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুমিল্লাটিলা এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ০২ নম্বর পৌর যুবলীগের সদস্য হিসেবে পরিচিত। তিনি পিতা মৃত নজির আহাম্মদ ও মাতা মৃত মরিয়ম বেগমে ছেলে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় দায়ের হওয়া একাধিক মামলার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : মন্ত্রী

এর মধ্যে খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-৩, তারিখ ১৫ আগস্ট ২০২৪, জিআর নং-৮৫ এবং এফআইআর নং-১০, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৪, জিআর নং-১০৫ মামলায় বিভিন্ন দণ্ডবিধির ধারায় অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার পুলিশ সূত্রে জানাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পলাতক ও অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে উল্লেখ করা হয়েছে।

ভোরের আকাশ/এনউব

আটক

শেয়ার করুন: