শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন প্রতারণার অভিযোগ: কক্সবাজারে ৬ চীনা নাগরিক কারাগারে

প্রতিনিধি কক্সবাজার

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কক্সবাজারে পুলিশের অভিযানে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ছয় চীনা নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার(৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রামু থানার পুলিশ সংশ্লিষ্ট মামলায় আটক ছয়জনকে কক্সবাজার আদালতে হাজির করে। স্বাস্থ্য পরীক্ষা শেষে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আসাদ উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে আদালত পুলিশ, জেলা পুলিশ ও রামু থানা পুলিশের কেউ মন্তব্য করতে রাজি হননি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান। জানান  বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার বিকেলে তিনি জানান, অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পুলিশের ওই কর্মকর্তা জানান, অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট আড়াই শতাধিক সদস্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় অভিযান এখনও অব্যাহত রয়েছে।

অহিদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। সেখানে তারা অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে- বিমান মন্ত্রী

হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাদের কয়েকজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলার তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: