শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

দেশের কল্যাণে শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে : ভূমি প্রতিমন্ত্রী

বাকি বিল্লাহ চৌধুরী, চট্টগ্রাম

প্রকাশ : ১ জুন ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশের রাষ্ট্রীয় পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্রের বিকাশ এবং জাতীয়তাবাদী চেতনার প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

রোববার রাতে হাটহাজারী উপজেলার আমানবাজারস্থ সানোয়ারা কনভেনশন সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “স্বাধীনতা-পরবর্তী কঠিন সময়ে দেশকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে শহীদ জিয়াউর রহমান যে দূরদর্শী নেতৃত্ব দিয়েছিলেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রের বিকাশ এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশে তাঁর অবদান কখনো ম্লান হওয়ার নয়।”

সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান সারাজীবন সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও জীবনমান উন্নয়নের জন্য কাজ করেছেন। বিএনপি আজও তাঁর উন্নয়ন দর্শন ও জনমুখী রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখেছে।”

ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি বলেন, “শহীদ জিয়ার প্রণীত ঐতিহাসিক ১৯ দফা ছিল দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার রূপরেখা। সেই চিন্তার উত্তরাধিকার ধারণ করে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন, যা আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।”

নিজের পিতা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের স্মৃতিচারণ করে তিনি বলেন, “হাটহাজারীর মানুষের ভালোবাসা ও আস্থাই আমার বাবার রাজনৈতিক শক্তি ছিল। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই।”

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল জনগণকেন্দ্রিক। তিনি দেশের উন্নয়ন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গঠনে যে ভিত্তি তৈরি করেছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মধারা তুলে ধরা প্রয়োজন। একইসঙ্গে মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম ছিলেন হাটহাজারীর একজন জনপ্রিয় ও জননন্দিত নেতা, যিনি মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন।”

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, “শহীদ জিয়া দেশের মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও জাতীয়তাবোধ জাগ্রত করেছিলেন। তাঁর নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছিল, যা এখনো বিএনপির কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে। মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম ছিলেন একজন সৎ, ত্যাগী ও গণমানুষের রাজনীতিবিদ, যার অবদান হাটহাজারীবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, “গণতন্ত্র, উন্নয়ন ও দেশপ্রেম এই তিনটি বিষয় শহীদ জিয়ার রাজনৈতিক জীবনের মূল ভিত্তি ছিল। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্য অনুকরণীয়। মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমও সেই আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন এবং এলাকার উন্নয়নে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

আরও পড়ুন

সুন্দরগঞ্জে গ্রামের মাটিতে বিদেশি আঙুরের বাম্পার ফলন

অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, জেলা বিএনপি, বায়েজিদ থানা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/ র.ই

ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালব্যারিস্টার সাকিলা ফারজানা

শেয়ার করুন: