শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

‘আত্মীয়দের নয়, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের পাশে দাঁড়ান’—ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাজেট পাসের পর সাধারণত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে। তবে এবারের বাজেটের পর এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। তার দাবি, প্রায় ১০০টি নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে, যা বর্তমান সরকারের সাফল্যের প্রতিফলন।

শনিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল এবং অসহায় মেধাবী শিক্ষার্থী, দরিদ্র ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়ি ও রক্তচাপ (বিপি) মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাজেট অধিবেশনে বিরোধীদলীয় নেতার বক্তব্যে যেসব বিষয় উঠে আসার কথা ছিল, তার অনেকটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে স্থান পেয়েছে। এ কারণে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাকে অভিনন্দন জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুদান বিতরণে কোনো ধরনের দলীয় বিবেচনা না করার আহ্বান জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রকৃত যোগ্য ও প্রয়োজনীয় ব্যক্তিদেরই সহায়তা দিতে হবে। আত্মীয়তা বা ব্যক্তিগত সুপারিশের পরিবর্তে ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও মন্ত্রী হিসেবে সবার জন্য সমানভাবে কাজ করাই দায়িত্ব। অন্যথায় অতীতের সরকারের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের ব্যয়সংকোচনের উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাশ্রয়ী ব্যয়ের নীতি অনুসরণ করছে। তিনি সবাইকে ব্যক্তিগত জীবনেও সংযমী হওয়ার এবং দেশ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

শিল্পায়ন হবে, তবে পরিবেশের ক্ষতি করে নয়: পরিবেশমন্ত্রী

জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী অঞ্জন কুমার, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার অসহায় নারীদের মাঝে ৭৭টি সেলাই মেশিন, শিক্ষার্থীদের ১১৭টি বাইসাইকেল, ১১১টি কমিউনিটি ক্লিনিকে রক্তচাপ মাপার (বিপি) মেশিন এবং শাড়ি বিতরণ করা হয়।

ভোরের আকাশ/জেআ

তারেক রহমানপানিসম্পদ প্রতিমন্ত্রীবিএনপি

শেয়ার করুন: