শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালাকে ধরলেন স্ত্রী-মেয়ে, তারপর...

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকি ছবি
প্রতীকি ছবি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন এক বাড়িওয়ালা। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ দুজনকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলা সদরের ঘোষপাড়া বয়লারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বাড়িওয়ালা আলেফ (৪৫) উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত উমর আলীর ছেলে। অপরজন নওগাঁ সদরের একটি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওই কলেজছাত্রী আলেফের বাড়ির দোতলায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। পরদিন সকালে আলেফের স্ত্রী ও আগের পক্ষের মেয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভোরের আকাশ/এনএ

 

স্কুলছাত্রী অপহরণস্ত্রী

শেয়ার করুন: