খুলনা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে খুলনা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলামসহ খুলনা জেলা যুবদলের বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ভোরের আকাশ/এম