শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জনগণের খাদ্য নিরাপত্তায় কাজ করছে সরকার, অনিয়ম পেলেই ব্যবস্থা : খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জনগণের খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য শস্য সংরক্ষণ নিশ্চিত করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। 

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। তাই সরকারের এই অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। 

শনিবার (২৯ আগস্ট) দুপুরে  সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও মুন্নু মেডিকেল কলেজের ব্যবস্থাপনায় দিনব্যাপী  ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, খাদ্যশস্য সংরক্ষণ মনিটরিং করার জন্য দেশের ৬৪ জেলার সবগুলো খাদ্যগুদাম  পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে।এসময় কোন ধরনের অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য নিরাপদ না হলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে। তাই খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করাই আমার মন্ত্রণালয়ের প্রথম কাজ।’

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় যেন খাদ্য নিয়ে কোনো সমস্যা না হয়, সে জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে। খাদ্য মজুতের পাশাপাশি সরবরাহ ব্যবস্থার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

দেশে সার সংকটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো সার সংকট নেই। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। সেখানে দেশে পর্যাপ্ত সার মজুত থাকার কথা জানানো হয়েছে। তবে কোথাও কোথাও সার বিতরণে সমন্বয়ের ঘাটতি থাকতে পারে। এ কারণে চলতি রোপা আমন মৌসুমে ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।

মানিকগঞ্জের পাটুরিয়া-রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট নৌরুটে ওয়াই-প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে এ প্রকল্পের সমীক্ষাসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। খুব দ্রুতই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে।

ধানকোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আমির হামজা ও যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলের সঞ্চালনায় গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন ও সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আশরাফ, গোলাম আবেদীন কাওসার ও অ্যাডভোকেট আওয়াল খান,  সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা কৃষক দলের সভাপতি বরকত মল্লিক সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

আরও পড়ুন

দুর্গাপুরে ইসলাম ধর্মীয় আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

পরে মুন্নু ক্যাফেটেরিয়া হল রুমে 'ব্যুরো অফ সোশ্যাল ওয়াচ' আয়োজিত পরিবেশ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলাম সত্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন  সংগঠনের মহাসচিব গোলাম মেজবাহ উদ্দিন (রুমি), মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ এম এ করিম, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব ড. মোঃ কামরুল আহসান ও আতাউর রহমান, সংগঠনের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি  এডভোকেট ফরহাদ খান, বাংলাদেশ টেলিভিশনের প্ল্যানার  ও প্রোগ্রামার এবং সংগঠনের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী আনোয়ার হোসেন মোঃ সেন্টু প্রমূখ। 

অনুষ্ঠানে 'পাঁচ বছরে ২৫ কোটি  বৃক্ষ রোপন' কর্মসূচিতে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি গোলাম আবেদীন কায়সারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

ভোরের আকাশ/রই

রফিকুল ইসলাম জুয়েল

শেয়ার করুন: