শিরোনাম
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদকানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যাইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীবাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুনসৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রীনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদকানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যাইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীবাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশি শ্রমিককে আটক করেছে বিএসএফ

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিলেটের বিছনাকান্দি সীমান্ত এলাকার জিরো পয়েন্টে বাংলাদেশী এক শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শ্রমিকের সঙ্গে সীমান্তের মরকিটিলা জিরো পয়েন্ট এলাকায় পাথর আনতে যান শাহরিয়ার। একপর্যায়ে তাঁরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা ধাওয়া করেন। অন্য শ্রমিকরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও শাহরিয়ার বিএসএফের হাতে আটক হন।

আরও পড়ুন

শংকরপুর মহাবিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তাঁর ছেলে কানে কম শোনে। শনিবার (২১ নভেম্বর) সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু সে দোকানে না গিয়ে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাকে আটক করেছে। তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: