দারিদ্র্যের অন্ধকার পেরিয়ে আলোর পথে ২১ পরিবার

কাতার চ্যারিটি কর্তৃক দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের লক্ষ্যে ইকোনমিক ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় গুরুদাসপুরে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
ইউএনও ফাহমিদা আফরোজ এর সভাপতিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পরিষদ মিলনায়তন হল রুমে ২১ দরিদ্র পরিবারের মাঝে ৭টি সিএনসি, ৭টি ভুট্টা ভাঙ্গা মেশিন, ও ৭টি প্রেট্রোল চালিত মালবাহী তিন চাকার গাড়ি বিতরণ করেন প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
উপকারভোগী ২১ পরিবারগুলো হলেন- উপজেলার পৌরসদরের সাহাবুদ্দিনের মেয়ে সাহারা বেগম (বিধবা), রবিউল প্রামানিকের ছেলে রনি হোসেন, মোছা. বৃষ্টি খাতুন, আব্দুস ছামাদের ছেলে আব্দুল্লাহ, আব্দুর রহিম প্রামানিকের ছেলে আল আমিন, পেরিলাল সুত্রধরের ছেলে শুকুমার ও আব্দুল আজিজের ছেলে মোক্তার হোসেন। ধারাবারিষা ইউনিয়নের সালমা আক্তার (বিধবা), বাবলুর স্ত্রী হাসি বেগম, উমর ফারুকের স্ত্রী খাদিজা আক্তার, আল-আমিনের স্ত্রী আরিফুন জান্নাত ও মোহাম্মাদ আলীল ছেলে সিরাজুল ইসলাম। চাপিলা ইউনিয়নের রমিজুল ইসলামের স্ত্রী রোজিনা ও আকবর আলীর মেয়ে স্বপ্না খাতুন। বিয়াঘাট ইউনিয়নের আক্কেল আলীর ছেলে রাজু আহম্মেদ,ও আব্দুর রহমানের ছেলে মনছুর রহমান। খুবজীপুর ইউনিয়নের কুরবান মোল্লার ছেলে রহিম হোসেন, আব্দুল মজিদের ছেলে রাফিউল ইসলাম, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শাহিন আলম ও মন্টু ভক্তির ছেলে হৃদয় ভক্তি। মশিন্দা ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে আক্কেল আলী।
উপকরণগুলো পেয়ে উপকারভোগীরা আনন্দেও সাথে বলেন, আমরা হতদরিদ্র মানুষ। আমাদের দারিদ্রতা আর থাকবে না। আমরা উপজেলা প্রশাসনের প্রতি অনেক কৃতজ্ঞ।
অনুষ্ঠানে এসময় সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদসহ সরকারী কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র