মান্দায় দ্বারিয়াপুর সোনারপাড়া গজদি জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর সোনারপাড়া গজদি জামে মসজিদের নতুন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন। এ সময় মসজিদের উন্নয়ন ও নির্মাণ কাজ সফল ভাবে সম্পন্ন হওয়া এবং মুসল্লিদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মসজিদের নির্মাণ কাজে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/আ.র