শ্রীপুরে মৎস পক্ষের উদ্বোধন

গাজীপুরের শ্রীপুরে জাতীয় মৎস পক্ষ উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রবিবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা সহকারি কমুশনার (ভূমি) মোঃ নাহিদ নিয়সজ শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার,জেলা বিএনপির আহবায়ক সদস্য ডা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা, আহবায়ক সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, আনোয়ার হোসেন বেপারী উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান উদ্বোধন করে ডা বাচ্চু বলেন, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে গেছেন, সেখানে তিনি মৎস অবমুক্ত করবেন,একটি জনসভায় বক্তব্য দিবেন এবং ফ্যামিলি কার্ডও বিতরণ করবেন।মাননীয় প্রধানমন্ত্রী আজকে মৎস চাষের উপর কতোটা গুরুত্ব দিয়েছেন তা আপনারা বুঝতে পারবেন যে তিনি নিজে মৎস অবমুক্ত করার জন্য ঢাকা থেকে কিশোরগঞ্জে পাকুন্দিয়া ছুটে গেছেন।
আমরা মাছে ভাতে বঙালি।কিন্তু চাষের উপরে মাছ টিকে আছে। আমাদের দেশের একটি নদীও খুঁজে পাওয়া যাবে না যেটা দূষণ মুক্ত।এর প্রধান কারণঅপরিকল্পিত শিল্পায়ন।শিল্পের যে বর্জ্য তা শোধনের জন্য ইটিপি থাকার কথা কিন্তু সেটা নামে আছে কাজে নাই।আবার থাকলেও তা ব্যবহার করছে না কারখানা গুলো।এই দূষিত পানি নদীতে পড়ে দূষণ হয়ে যাচ্ছে। সে কারনে মাছের অভয়ারণ্য নষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র চাষের মাছের উপর টিকে আছে।এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ হচ্ছে, উৎপাদন বেড়েছে। চাহিদা পুরন হচ্ছে। আমরা আশা করি যারা মাছ চাষের সাথে জড়িত, খাবার তৈরি করেন তাদের অনুরোধ করবো যাতে হেভী মেটালসের ব্যবহার না করা হয়।
হেভী মেটালস আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।বিজ্ঞান ভিত্তিক ভাবে মাছের খাবার ও মাচের চাষ যেনো করতে পারি।সেই সাথে জলাশয়ের পরিবেশ ও নিশ্চিত করতে হবে।পরে তিনি উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
ভোরের আকাশ/এনউব