পরকীয়ার প্রতিবাদ করায় স্বামীর কুড়ালের আঘাতে গৃহবধুর মৃত্যু

পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় স্বামীর কুড়ালের আঘাতে ফাল্গুনি রানী (১৯) নামের এক গৃহবধু প্রান হারালেন। এ ঘটনায় হত্যাকারী স্বামী কনক রায়কে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।উপজেলার মন্মথপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে সকাল আনুমানিক ৯টার দিকে এই নির্মম হত্যাকান্ডটি ঘটে।
নিহত ফাল্গুনির পিতা নব কান্ত রায় ও বাসন্তী রানী জানায়, ফাল্গুনির স্বামী কনক রায় প্রায়ই নির্যাতন করতো তাকে। কনক অন্য নারীর সাথে পরকীয়ায় জড়িত ছিলেন।
একারনে সম্প্রতি ফাল্গুনি স্বামীর বাড়ি ছেড়ে নিজ বাবার বাড়িতে চলে যায়।
গতকাল মন্মথপুর ইউনিয়নের এক জনপ্রতিনিধির মধ্যস্থতায় করে ফাল্গুনিকে তার স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়।
কিন্তু পূনরায় অন্য নারীর সাথে পরকীয়ার ঘটনা দেখতে পেয়ে প্রতিবাদ করায় কনক রায় ফাল্গুনি রায়ের মাথায় কুড়াল দিয়ে প্রচন্ড জোরে আঘাত করে। আহত ফাল্গুনিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে।
সংবাদ পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। নিহত ফাল্গুনির মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানায়, আটক কনক রায় হত্যার দায় শিকার করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
ভোরের আকাশ/ এনউব