জমি নিয়ে দুই প্রতিবেশির সংঘর্ষ, আহত ৮

রংপুরে বসতভিটার এক শতক জমি নিয়ে দুই প্রতিবেশির দীর্ঘদিনের বিরোধ, রক্ষক্ষয়ীতে রুপ নেয়। এতে উভয় পরিবারের ৮ জন আহত হন। এ ঘটনায় উভয় পক্ষের দুটি মামলায় আসামী হন ১৮ জন। যার মধ্যে গ্রেফতার হন একজন।
ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর ৩২ নাম্বার ওযার্ডের খোদ্দ তামপাট মিয়া পাড়া এলাকায়। রক্ষক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের আহত ব্যক্তিরা চিকিৎসাধীন রয়েছে রংপুর মেডিকেল হাসপাতালের সার্জারী বিভাগে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তাজহাট থানা পুলিশ দুই প্রতিবেশির সংঘর্ষ ও রোকসানা বেগম ও বাবলু মিয়া নামের দুই পক্ষের দুটি মামলার বিষয় নিশ্চিত করেন। যা তদন্তাধীন বলে জানান তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম।
সরেজমিন ও প্রত্যক্ষদর্শির বক্তব্যে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশি রোকসানা বেগম ও বাবলু মিয়ার বাসার সিমানার এক শতক জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তিতে একাধিক বার এলাকাবাসী চেষ্টা চালিয়েছেন বলে জানান অনেকে। তবে এরপরও কোন সুরাহা হয়নি। বরং দেশীর অস্ত্রের দ্বারা রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নেয় বিরোধটি। ছোড়া, বল্লম ও লাটিসোটা সহ নানা রকম দেশীয় অস্ত্রের ব্যবহারে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে দুই পক্ষেরই।
দীর্ঘদিন ধরে চলা বিরোধটি ১৮ ই সেপ্টেম্বর শুক্তবার রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নেয়। এসময় রোকসানা বেগমের ফুফু শাশুড়ি বানু বেগমকে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করার অভিযোগ ওঠে ডাবলু মিয়ার বিরুদ্ধে । এঘটনায় বানু বেগমের ঘাড় থেকে হাত পর্যন্ত ৫২ টি সেলাই পড়েছে বলে জানান রোকসানা বেগম। এছাড়াও তার শশুর আশরাফ আলীকে লোহার রড, বল্লম, শাবল ও লাঠিসোটা দিয়ে বেধরক মারপিট করেছে বলে অভিযোগ করেন মামলার বাদী রোকসানা বেগম।
এঘটনায় মফিলা বেগম বলেন, এই জমি নিয়ে বারবার মাপযোগ সহ স্থানীয়দের মাধ্যমে শালিশেও কোন কাজ হয়নি। শেয়ার খাঁর পরিবার জোর করে এই জায়গাটি দখল করে রেখেছে। আবার নিজেরাই সংঘর্ষের সুত্রপাত করেছে। শুধু তাই নয় লুটপাটও চালিয়ে বলে জানান তিনি।
রিপন মিয়া বলেন, শুক্রবার সকালে বাসার ভিত্তি দেওয়া নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে জানানো হয়। তবে হঠাৎ করে শেয়ার খাঁর ছেলে মহুবার এসে ঘটনাটিকে বেগতিক করে তোলে।
অপর পক্ষ শেয়ার খাঁর স্ত্রী নয়নতারা, অভিযোগ করেন, এক শতক জমি নিয়ে যে বিরোধ চলছে, তারা তাদের জমি। অন্যায় ভাবে প্রতিবেশি রোকসানার শশুর আশরাফ আলী তা নিতে চায়। আর তা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে তারা হামলা করে। এসময় তার ছেলেরা নিরস্ত্র ছিল বলে জানান তিনি।
একই ঘটনায় শেয়ার খাঁর ছেলের বউমা রীনা জানান, জমি সংক্রান্ত জেরে প্রতিবেশি আশরাফ আলীর লোকজন তার দুই ভাশুরকে দেশীয় অস্ত্র দ্বারা শরীরে বিভিন্ন স্থানে কুপিয়েছে। এতে মারাত্মক আহত হয়েছেন তারা। এমনকি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হতে পারে এমনটাই চিকিৎসকরা জানিয়েছেন বলে জানান তিনি।
শেয়ার খাঁর মেয়ে শ্যামলী বলেন, এঘটনার পর তার ছোট ভাই ডাবলুকে আশরাফ আলীর লোকজন খুঁজে বেড়াচ্ছে, তাকে পেলে টুকরো টুকরো করবে এমনটা অভিযোগ তার। তাই ভয়ে পালিয়ে কোথায় রয়েছে ডাবলু তা জানেন না পরিবারের কেউই।
জমি সংক্রান্ত জেরে খোদ্দ তামপাটের মিয়া পাড়ায় উপ্তপ্ত দুই প্রতিবেশি ৯৯৯ এ সংবাদ পেয়ে তাজহাট থানার একটি মোবাইল টিম দ্রুত সেখান পৌঁছান। তবে পুলিশ পৌঁছানোর আগেই মারামারি করে উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে জানান ওসি রফিকুল ইসলাম। এঘনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হলেও, সকল আসামীকে গ্রেফতারে চেষ্টা চলমান রয়েছে বলে জানান তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম।
ভোরের আকাশ/ এনউব