গাজীপুরে এইচএসসি ছাত্র ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান

শনিবার (২০ জুন) সকালে গাজীপুর জেলা কলেজ ২০২৬ ইং এর এইচএসসি পরিক্ষার্থী ছাত্র ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলেজের সভাপতি মো. আজহারুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য মু. সালাহ উদ্দিন আইউবী, এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের উপদেষ্টা ও ব্যাংকার এম. মহিউদ্দিন শরিফী, মেহের আফরোজ চুককি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক, আব্দুল মজিদ আকন্দ, মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ.সাত্তার, নোয়াপাড়া ময়েজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিশ^বিদ্যালয় ঢাকা এর রেজিষ্ট্রার ড.মো. ফয়জুল্লাহ& কোশিক, কোনাবাড়ী ডিগ্রি কলেজ এর প্রভাষক মো. তারিক আল-আজিজ প্রমুখ।
প্রধান অতিথি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন বিশ^ আজ টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু এর সদ্ব্যবহার না হওয়ার কারনে তা মাদকাসক্তি থেকে তা বেশি মারাত্মক হয়ে উঠেছে।
বিশ্বকে পরিবর্র্র্র্তন করতে তোমাদের এগিয়ে আসতে হবে| অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন কলেজ এর অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন, ছাত্র ছাত্রীদের মধ্যে ১ম বর্ষের মারিয়া ও সাঙ্গুনা রাণী দাস, বিদায়ী ছাত্র ছাত্রীদের মধ্যে লামিয়া ও সাদিক এবং শিক্ষক প্রভাষক ইফ&ফান জাহান একা| অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন গাজীপুর জেলা কলেজের পরিচালক এ কে এম মতিউর রহমান।
ভোরের আকাশ/ র.ই