শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের বলেশ্বর নদীতে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বাঁধা জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ ও পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ি। অভিযানে তিনটি অবৈধ বাঁধা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার লহরী এলাকায় বলেশ্বর নদীতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান এবং পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আরিফ-এর নেতৃত্বে মৎস্য বিভাগের কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে জব্দ করা তিনটি অবৈধ বাঁধা জাল জিয়ানগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ বাঁধা জালের কারণে নদীর স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হয় এবং মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এসব জালে ছোট মাছ ও পোনা নির্বিচারে ধরা পড়ায় নদীর জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে।

আরও পড়ুন

পরিবেশ রক্ষায় সাতক্ষীরায় ১০ দিনের বৃক্ষমেলা শুরু

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহার বা নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নদী ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের ধারাবাহিক তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

ভোরের আকাশ/জেআ

পিরোজপুর

শেয়ার করুন: