পিরোজপুরের কঁচা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুরের কঁচা নদীর হুলারহাট বন্দর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকালে দিকে স্থানীয় বাসিন্দারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেন।
পরে পিরোজপুর সদর থানা পুলিশ ও কাউখালী নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পিরোজপুর সদর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/রই