শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

বাকি সব সরকার পালিয়ে যায়, বিএনপি সরকার বারবার ফিরে আসে: তথ্যমন্ত্রী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার এবং দেশনায়ক তারেক রহমানের সরকার,  বাংলাদেশে এই তিন সরকারের যে, আলাদা একটা বৈশিষ্ট্য, আমাদের ক্ষমতার আমলে তা আমাদেরকে প্রমাণ করতে হবে। এ জন্য বাকি সরকাররা সব পালিয়ে যায়, হারিয়ে যায়। কিন্তু বিএনপি'র সরকার, শহীদ জিয়াউর রহমানের সরকার, জাতীয়তাদের সরকার্, জিয়া পরিবারের সরকার কখনো হারিয়ে যায় না। বারবার ফিরে আসে। অতএব ক্ষমতা আপনার এমন ভাবে চর্চা করবেন, যাতে জনগণ আপনাদের প্রতি, আমার প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি  দলের প্রতি কোনো অসন্তোষ তৈরি না করে।

শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল শিক্ষা-প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম।

আরও পড়ুন

ব্যর্থতাকে পেছনে ফেলে মাছের রেণু উৎপাদনে সফল তরুণ উদ্যোক্তা

বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জুয়েল সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম প্রমূখ।

দলের স্থানীয় বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করে প্রধান অতিথির বক্তৃতায় জহির উদ্দিন স্বপন আরো বলেন, আমি দলের এই নেতাদের প্রতি দায়িত্ব দিয়ে রাখলাম। ক্ষমতাসীন দলের নামে অথবা আমার নামে কোন অপরাধ তারা যেন এখানে না হতে দেয়।

সাধারণ জনগণের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের দলের এ নেতাদের মধ্যে যদি কেউ অপরাধ করে তাহলে প্রমাণসহ আপনারা আমার কাছে হাজির করবেন। আমি ইনশাআল্লাহ ব্যবস্থা নেব।

ভোরের আকাশ/এনএস

বিএনপি সরকারতথ্যমন্ত্রী

শেয়ার করুন: