শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

ফিলিস্তিন সংহতি দিবসে ইবিতে বৈছাআ’র প্রতীকী সাইকেল রাইড

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ৬:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসকে কেন্দ্র করে গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সাইকেল রাইড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে রাইডটি যাত্রা শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক এস এম সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রব্বানীসহ শাখার নেতাকর্মীরা অংশ নেন।

সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “ফিলিস্তিনের ন্যায্য স্বাধীনতার প্রশ্নে বিশ্ব সম্প্রদায়কে আরও দৃঢ় ভূমিকা নিতে হবে। গাজায় যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, তার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত হওয়া জরুরি।”

আহ্বায়ক এস এম সুইট বলেন, “ফিলিস্তিনের মানুষের পাশে থাকার বার্তা দিতেই ইবির শিক্ষার্থীরা এই সাইকেল রাইডের আয়োজন করেছে। ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।”

ভোরের আকাশ/জাআ

কুষ্টিয়াফিলিস্তিনইবি

শেয়ার করুন: