শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

জীবননগরে ২৩১ বোতল ভারতীয় মাদক স্ক্যাপ উদ্ধার, নারীসহ গ্রেফতার-২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৩ জুলাই ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগরে মসদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘স্ক্যাপ’ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। এ সময় পুলিশ নুরুল ইসলাম (২৫) ও খাদিজা বেগম (৫০) নামে দু'মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শুক্রবার (০৩ জুলাই) সকালে উপজেলার ধোপাখালী বাজারে মাদক বিরোধী এ অভিযান চালায় পুলিশ।

গ্রেফতারকৃত নুরুল ইসলাম উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মীরপাড়ার মহিদুল ইসলামের ছেলে ও খাদিজা বেগম একই পাড়ার আলেকের স্ত্রী।

আরও পড়ুন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কমলাপুর অংশের উদ্বোধন ডিসেম্বরে

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ৮ টার দিকে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার ধোপাখালী বাজারে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য ‘স্ক্যাপ’ (ফেন্সিডিল) জব্দ করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তিনি আরও জানান, এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা নির্মূলে জীবননগর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এনউব

নারীসহ গ্রেফতার-২

শেয়ার করুন: