নীলফামারীতে পদোন্নতিপ্রাপ্ত এএসআইকে র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

নীলফামারীতে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।
শনিবার (৩ অক্টোবর) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে অভিনন্দন জানান। একই সঙ্গে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। দায়িত্ব পালনে তাঁকে বিভিন্ন দিকনির্দেশনাও দেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিনসহ রিজার্ভ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ